খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

০৪ অক্টোবর ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০১:২৬ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © টিডিসি

দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটির সময়সীমা বৃদ্ধির দাবি ও কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ৯ অক্টোবর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। আজ শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘টু ওয়ান’ নামক ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা দেন তারা।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। তবে ক্লাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী- দুর্গাপূজা উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নয় দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। তাদের কথা, এখনো পূজা শেষ হয়নি, লক্ষ্মীপূজা রয়েছেই।

এ বিষয়ে দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর হাসান শাহরিয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ৬ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপূজা রয়েছে প্রশাসনকে অনুরোধ করি, তাদের সাথে বারবার যোগাযোগ করি যে ছুটি বাড়ানো যায় কিনা। কিন্তু তারা আমাদের সাথে অসহযোগিতা করেছে, বারবার ফোন দিলেও ফোন ধরেনি তারা। রেজিস্ট্রার স্যার শুধু বলেছেন, আমরা ইউজিসি থেকে বন্ধের কোনো চিঠি পাইনি।

আরেক শিক্ষার্থী মুসান্না চৌধুরী বলেন, আমাদের তরফ থেকে স্যারদের সাথে গতকাল (শুক্রবার) রাত থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু স্যারদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি। তাদের ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন ধরেনি।

এ বিষয়ে তাপস দাস নামের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দুই-একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া, আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে বাসা দূরে, তারা কীভাবে যথাসময়ে আসবে?

সিদরাতুল মুনতাহা নামে একজন জানান, আমরা গত তিন দিন আগে থেকে বলে আসছি কিন্তু প্রশাসন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এক পর্যায়ে ডিএসএ স্যারের সাথে কথা হয়। যেহেতু উনি এ দায়িত্বে নেই তারপরও উনি জানান প্রশাসনের সাথে উনার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষা-সিটি-অ্যাসাইনমেন্ট নেবে না ৯ অক্টোবর অবধি।

বিষয় সম্পর্কে বক্তব্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো নাজমুস সাদাত বলেন, আমাকে তারা (শিক্ষার্থীরা) ফোন দিয়েছিলো, আমি কথা বলেছি। তারা আমাকে জানায় তারা সরাসরি দেখা করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছে, বন্ধের দিন কীভাবে দেখা করব? আমি তাদের দাবি শোনে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রশাসন ইউজিসির চিঠি অনুযায়ী ৯ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এমনকি কোনো সিটি, অ্যাসাইনমেন্টও হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি এখন দিতে পারব না। তবে ৯ তারিখ পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে, এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, আমরা ইউজিসি থেকে কোনো নোটিশ পাইনি। আমরা মন্ত্রণালয়ের বাইরে একটি কথাও বলতে পারি না। তারা (শিক্ষার্থীরা) অনুরোধ করেছে পরীক্ষা বন্ধ রাখার আমি আশ্বস্ত করেছি। তারা আমাকে ক্লাস বন্ধের কথা জানায়নি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9