খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM
ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা

ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা। এতে ঔষধি, ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হচ্ছে। দুই দিনব্যাপী এ কর্মসূচি আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে দুই দিনব্যাপী ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

ফিতা কেটে উদ্বোধনের পর তিনি বলেন, ‘ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।

গাছ নেওয়ার সময় এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি এই অনুষ্ঠানের জন্য গত এক বছর ধরে প্লাস্টিক বোতল সংগ্রহ করে আসছি। আমি ১৫০ টি প্লাস্টিকের বিনিময়ে একটি স্নেক প্লান্ট ও ক্যাকটাস গাছ পেয়েছি। আমি খুুবই আনন্দিত।’

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি মো. ইনসান আলী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। প্লাস্টিক দূষণ কমিয়ে গাছ লাগানো হলে যেমন প্রকৃতি রক্ষা পাবে, তেমনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণও হবে আরও সবুজ। এটি তৃতীয়বারের মতো গিভ অ্যান্ড টেক সেশন অনুষ্ঠিত হলো।’

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081