খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা, দেশি-বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM
খুবিতে চাকরি মেলা

খুবিতে চাকরি মেলা © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ’খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র (কুআ)  উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। আগামী শনি ও রবিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুদিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে, আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।

মেলার আয়োজক কমিটির সদস্য সচিব মাহামুদুল হাসান মিল্লাতের দেয়া তথ্যমতে, এতে অংশ নিতে যাচ্ছে দেশের ৩৩টি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, শেলটেকসহ শীর্ষস্থানীয় অনেক কোম্পানি থাকছে। এছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এতে অংশ নেবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো কুআ জব ফেয়ার-২০২৫ আয়োজন করতে যাচ্ছি। এতে শিক্ষার্থীরা সিভি ড্রপের সুযোগের পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিতে পারবে। অনেক প্রতিষ্ঠান এখান থেকেই নিয়োগ দেবে।‘

জানা গেছে, মেলায় খুবির গ্রাজুয়েট শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। আয়োজিত এ মেলায় সাতটি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশন থাকবে। এতে দেশের সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীরা বলছেন, চাকরি মেলা তাদের জন্য এক বিরল সুযোগ। তারা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাবে। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

মেলা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. আহসান হাবিব শিমুল বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সদ্য পাসকৃত শিক্ষার্থীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো ‘কুয়া জব ফেয়ার ২০২৫' আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানিগুলোর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদেরকে আরো দক্ষ ভাবে উপস্থাপন করতে পারবে। পরিশেষে, এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা করায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

 

 

ফ্রান্সের জালে ৪ গোল করে বিরতিতে ইংল্যান্ড
  • ১৯ জুলাই ২০২৬
৩৭ মিনিটেই ফ্রান্সের জালে ৩ গোল ইংল্যান্ডের
  • ১৯ জুলাই ২০২৬
রাইসের পর কনসার হেডেও গোল, ফ্রান্সকে দুই গোলে পিছিয়ে দিল ইং…
  • ১৯ জুলাই ২০২৬
রাইসের দুর্দান্ত দূরপাল্লার গোলে শুরুতেই এগিয়ে ইংল্যান্ড
  • ১৯ জুলাই ২০২৬
ঢাবিতে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীকে মারধর, ছাত্রদল…
  • ১৯ জুলাই ২০২৬
শিবিরের কর্মসূচিতে জামায়াত এমপির মোবাইল নিয়ে লাপাত্তা যুবক
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence