তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

৩১ আগস্ট ২০২৫, ১১:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ PM
শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি © টিডিসি ফটো

ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং সারাদেশে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘এগ্রি ব্লকেড’ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (রবিবার) বেলা তিনটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন নগরীর প্রবেশপথে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে নগরীতে প্রবেশ ও বের হওয়া যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের একজন বলেন, ‘আমরা যোগ্যতার ভিত্তিতে অধিকার চাই। কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করলে কেউ কৃষিবিদ পরিচয় ব্যবহার করতে পারে না। অথচ ডিপ্লোমাধারীরা বারবার অযৌক্তিক দাবি তুলে বিভ্রান্তি তৈরি করছে।’

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হতে হবে। অন্যথায় আমরা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-
১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি কর

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬