ইকসু ইস্যুতে ৭ দাবিতে ইবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ PM
ইকসু নির্বাচনসহ ৭ দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা

ইকসু নির্বাচনসহ ৭ দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনে মেধাভিত্তিক, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ৭ দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা। 

শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবি হলো বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যক্তি বা অছাত্র কোনোভাবেই ইকসুর প্রার্থী বা ভোটার হতে পারবে না। মাস্টার্সের ফল প্রকাশের পর শিক্ষার্থীর যোগ্যতা শেষ ঘোষণা করতে হবে; এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার কিংবা প্রার্থী হতে পারবে না; শুধু নিয়মিত শিক্ষার্থী অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং প্রার্থী হতে পারবে; প্রার্থীর বয়স, একাডেমিক রেজিস্ট্রেশন, বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র ও ভর্তি সনদ যথাযথভাবে যাচাই করতে হবে; নির্বাচনের পূর্বে সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে; বহিরাগত সম্পৃক্ততা প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল ও সংশ্লিষ্টদের শাস্তি দিতে হবে এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রার্থী হতে দেওয়া যাবে না।

শিক্ষার্থীরা বলেন, ‘ইকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার জন্য কিছু মৌলিক ধারা গঠনতন্ত্রে সংযোজন করা একান্ত জরুরি। অতীতে দেখা গেছে, অছাত্র, দীর্ঘমেয়াদি এমফিল ও পিএইচডি শিক্ষার্থী এবং বহিরাগতদের সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি বিকৃত হয়েছে এবং ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইকসু হবে কেবলমাত্র নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বের মঞ্চ।’

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬