আমরণ অনশন সোমবার পর্যন্ত স্থগিত ববি শিক্ষক-শিক্ষার্থীদের

২৬ এপ্রিল ২০১৯, ০৭:০১ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে চলমান আমরণ অনশন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বরিশালের সুশিল সমাজের আহবানে এ কর্মসূচি স্থগিত করেন তাঁরা।

আজ শুক্রবার বিকেলে বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো: হানিফ (সাবেক সিন্ডিকেট সদস্য), বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মহিলা কলেজের অধ্যক্ষ, বিএম কলেজের সাবেক অধ্যাক্ষসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অনশনরত শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এসময় তারা শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চান।

এর মধ্যে উপাচার্যের অপসারণ করার প্রতিশ্রুতি দেন তারা। সুশিল সমাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত করেন। তবে তাঁরা মাঝের দিনগুলো শান্তিপূণ অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সোমবারের মধ্যে যদি কোন সুখবর না আসে ও উপাচার্য পদত্যাগ না করেন, তবে মঙ্গলবার থেকে আবারো আমরণ অনশনের হুশিয়ারি দিয়েছেন তাঁরা। এসময় অধ্যাপক হানিফ শিক্ষক-শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, ‘বরিশালের সুশিল সমাজের আহবানে আমরা আমাদের আমরণ অনশন স্থগিত করেছি। তাঁরা সোমরাব পর্যন্ত সময় নিয়েছেন। আশ্বস্ত করেছেন, এরমধ্যে উপাচার্যের অপসারণে কার্যকর ভূমিকা রাখবেন। যদি এর মধ্যে কোন সুখবর না পায়, তবে মঙ্গলবার থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ বরিশালের সুধী সমাজ নিয়ে আমরা আবারো আমরণ অণশনে যাবো।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেছেন, ‘আমরা সুশিল সমাজের আশ্বাসে আমাদের অনশন স্থগিত করেছি। মাঝের দিনগুলোতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। সোমবারের মধ্যে কোন সুখবর না এলে আমরা আবারো অনশনে যাবো।’

টানা তিনদিনের এই আমরণ অনশনে পাঁচ জন শিক্ষকসহ, প্রায় ২৫জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আবারো এসে অনশনে যোগ দিয়েছিলেন।

আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • ০৩ এপ্রিল ২০২৬
দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬