লাগাতার অনশনে ৪ শিক্ষকসহ ১৬ জন অসুস্থ

২৬ এপ্রিল ২০১৯, ১২:৫২ PM
অনশরত শিক্ষক-শিক্ষার্থীরা

অনশরত শিক্ষক-শিক্ষার্থীরা © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনশনরত শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। উপাচার্য প্রফেসর ড. এস.এম ইমামুল হকের অপসারণ চেয়ে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিন পালন করছেন তারা। এ পর্যন্ত ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ১৬ জন অসুস্থ রয়েছেন।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অনশনে ১২ শিক্ষার্থী ও চার শিক্ষকসহ ১৬ জন অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, ১২ জন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোটানির ৬ষ্ঠ ব্যাচের আনোয়ার, অর্থনীতির ৬ষ্ঠ ব্যাচের রাশেদ, লোক প্রশাসনের ৬ষ্ঠ ব্যাচের মারুফ ও সোহাগসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ক্যাম্পে আর কেউ কর্মসূচিস্থলে (বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে) চিকিৎসাধীন রয়েছেন।

অনশনের দ্বিতীয়দিন শেষে শিক্ষক সমিতির সহ-সভাপতি কায়ছার আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারসহ মোট চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ববির মেডিকেল সেন্টারে রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

শিক্ষার্থীরা জানিয়েছেন ভিসির অপসারণ মর্মে কোনো সংবাদ না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে তারা পিছু হটবেন না।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, শিক্ষক সমিতির আহ্বানে সারা দিয়ে বুধবার (২৪ এপ্রিল) থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষক তাদের স্ব-স্ব প্রশাসনিক পদ (প্রভোস্ট, প্রক্টর, চেয়ারম্যানসহ বিভিন্ন পদ) থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। যারা এরইমধ্যে তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬
মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয়…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ
  • ২৩ এপ্রিল ২০২৬