জবি শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস সংযোজন

২৪ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট দূর করতে পরিবহনপুলে নতুন তিনটি বাস সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান টাটা বাস তিনটি উদ্বোধন করে বাসের চাবি পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

টাটা কোম্পানি নির্মিত ৫২ সিটের বাস তিনটির রুট সম্পর্কে পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আপাতত একটি বাস মালিবাগ রুটে, একটি মিরপুর ১ - টেকনিক্যাল রুটে চলবে। অপর বাসটির আগামী মাসে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ করা হবে। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬