অন্তর্বর্তীকালীন থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ PM
অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বুধবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ মে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, ভাইস চ্যান্সেলর, বরিশাল বিশ্ববিদ্যালয়কে (অন্তর্বর্তীকালীন) শর্তসাপেক্ষে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।’

শর্ত সমূহ হলো ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; তিনি ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের পূর্বে তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন ও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লখ্যে, গত বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শরমিন। এরপর শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে তাকে অপসারণ করা হয়। একই সঙ্গে ওই দিন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকে  অপসারণ করা হয়।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬