ববি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের হুঁশিয়ারি

৩১ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
সংবাদ সম্মেলনে ববি শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে ববি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে।আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুঁশিয়ার দিয়েছেতারা।

রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচির ঘোষণা দেন। এসময় তারা অনশন করার প্রস্তুতির কথাও জানান। 

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরে সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ ও গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর। 

এ সময় ইসলামী ছাত্র শিবিরে সভাপতি আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "ইউজিসি, মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। যেহেতু তারা শুনছে না এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। আমরা রাজপথে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।"

এরপর বক্তব্য রাখেন রাকিব আহমেদ,তিনি বলেন, "কতৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তারা হয়তো মনে করেছি আমরা থেমে যাবো। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দিব। এ সময় তিনি  আরো বলেন, ‘তিন মাসের মধ্যে  ফিজিবিলিটি স্টাডির সকল কাজ শেষ করতে হবে। জমি অধিগ্রহণ করা হয়নি। খুব স্বল্প সময়ের মধ্যে ১৫০ একর জমি বুঝিয়ে দিবে। পরিবহন সংস্কার নিয়ে আমাদের রোডম্যাপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে।‘

উল্লেখ্য, গত প্রায় একমাস যাবৎ অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

 

মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9