৩ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর গণ–অনশন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় ছয়জন শিক্ষার্থী গণ–অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয় ছয়জন শিক্ষার্থী গণ–অনশন © টিডিসি ফটো

অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের দাবিতে গণ–অনশন কর্মসূচিতে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয়জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এই অনশন কর্মসূচি শুরু হয়।

আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মণ্ডল এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

অনশনে বসা শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’

শরমিলা জামান সেঁজুতি বলেন, ‘শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়েছি, কিন্তু তাতেও কর্তৃপক্ষের টনক নড়েনি। সড়ক অবরোধ না করে জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করেছি। এবার চাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সামনে এসে জবাবদিহি করুক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকব।’

উল্লেখ্য, গত ৩৬ দিন ধরে অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি—বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ এবং পরিবহন ব্যবস্থার সংস্কার। এসব দাবিতে একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9