অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটালেন ববি উপাচার্য

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ AM
অনশনরত শিক্ষার্থীদের পাশে উপাচার্য

অনশনরত শিক্ষার্থীদের পাশে উপাচার্য © সংগৃহীত

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন। শিক্ষার্থীদের বুঝিয়ে অনশন ভাঙ্গাতে না পেরে তাদের পাশেই মশারি টানিয়ে রাত কাটিয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি।। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেননি। তাই আমরা বাধ্য হযে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।

আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে দুইবার সংবাদ সম্মেলন করেছি। এমনকি ক্যাম্পাস সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দখল করি। তারপরও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।

 

 

 

সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬