জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

২৩ এপ্রিল ২০১৯, ০৭:৪৩ PM

ক্যাম্পাসের অভ্যন্তরে সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। মঙ্গলবার রেজিষ্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোন জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোন সংগঠন বা সমিতির সভা সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে নিষিদ্ধ করা হলো।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও প্রেমঘটিত ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কমিটি বিলুপ্ত ও ক্যাম্পাসে ছাত্রলীগের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি বিলুপ্তের পর থেকে বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক ছাত্রকল্যাণ সংগঠনের নাম দিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। এতে করে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মাঝে আবারও বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দেয়।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950