রাবি শিক্ষক হত্যা: রায় ঘোষণার ১০ মাস পরও কার্যকর হয়নি

২৩ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM
মৌন পদযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের একাংশ।

মৌন পদযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মামলার রায় ঘোষণার ১০ মাস শেষ হওয়ার পরও তা কার্যকরের ব্যাপারে কোন গতি দেখছে না তার শুভাকাঙ্খিরা।

মঙ্গলবার বেলা ১১টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে ইংরেজি বিভাগের উদ্যোগে এ মৌন মিছিল বের করা হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল মঞ্চ’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এতে অংশ নেন বিভাগের শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী।

সমাবেশে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, রায় ঘোষণার প্রায় ১০ মাস হলেও কার্যকরের কোন দৃশ্যমান পদক্ষেপ দেখছিনা। রায় কার্যকরে দীর্ঘসূত্রিতায় অনেকটা হতাশ আমরা। তাই আইনি প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভী বলেন, প্রায় দীর্ঘ তিন বছরের মাথায় রায় ঘোষণা করা হয়েছে। ঘোষণার ১০ মাস পেরিয়ে গেলেও রায় কার্যকরের কোন উদ্যোগ নিচ্ছেনা আদালত। উচ্চ আদালতে আপিল করার পর অপরাধীদের শাস্তি যেন কমে না যায় তাই ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

এসময় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, মো. জহুরুল ইসলাম, রেজাউল করিম সিদ্দিকীর ছেলে রিয়াসত ইমতিয়াজ সৌরভ প্রমুখ।

রায় কার্যকরের বিষয়ে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, রায় ঘোষণার পর সাত দিনের মধ্যে রায়ের কপি হাইকোর্টে পাঠানো হয়েছে। সেখান থেকে আরেকটি রায় আসবে তারপরে মামলা বাস্তবায়নের দিকে যাবে আদালত বলে জানান তিনি।

এর আগে গতবছর ৮ মে এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে খুন হন অধ্যাপক রেজাউল করিম। এ ঘটনায় তার ছেলে রিয়াসত ইমতিয়াজ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালে ৬ নভেম্বর জেএমবির আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950