রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার

২৩ এপ্রিল ২০১৯, ০৬:২৫ PM
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা)’র উদ্যোগে এ সম্মেলনটির আয়োজন করা হয়।

আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার সম্মেলনটি শুরু হবে। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে উদ্বোধন করার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের মহাসচিব ইমরুল হাসান।

তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে থাকছে ৫টি কমিটি। অংশগ্রহণকারীরা প্রত্যেকটি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। কমিটিগুলো হলো- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষ কমিটি ও আন্তর্জাতিক প্রেস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রুমুনা’র উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা।

২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান গ্যালারীতে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী-রংপুর বিভাগের প্রায় ২৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950