কাল থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা

২৩ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল রবিবার (২৪ আগস্ট) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু হতে যাচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ১৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রে নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র, কেন্দ্র তালিকা ও বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬