না ফেরার দেশে ইবি শিক্ষার্থী আবুল কাশেম

০৯ আগস্ট ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
আবুল কাশেম

আবুল কাশেম © টিডিসি সম্পাদিত

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল কাশেম। তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ ইবি শাখার সদস্য ছিলেন।

শনিবার (৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন কাশেম। ক্যান্সার শনাক্ত হওয়ার পর তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে দুটি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। তবে গত বুধবার (৬ আগস্ট) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

খেলাফত মজলিসের ইবি সভাপতি সাদেক খান বলেন, আবুল কাশেম ভাই অত্যন্ত সজ্জন ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। একইসাথে আমাদের একজন সক্রিয় কর্মীও ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও সাধ্যমতো ক্যাম্পাসে অবস্থান করেছেন। তার চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছিলো। তিনি বেঁচে থাকলে হয়তো কিছুদিনের মধ্যেই তা পেয়ে যেতেন। তার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। 

তার মৃত্যুতে শোক জানিয়েছে শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর উচ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬