বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নির্মাণাধীন শেখ হাসিনা হলে ১৪ লাখ টাকা চাঁদা দাবি ছাত্রলীগ সভাপতির!

১৪ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ PM
বেরোবি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া

বেরোবি ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া

বেগম রোকেয়া বিশ্বাবদ্যালয়ে নির্মণানাধীন ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউট এবং শেখ হাসিনা ছাত্রী হল ভবনে ১৪ লক্ষ টাকার চাঁদা দাবি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া। রবিবার রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এই অভিযোগ তুলে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। তবে অভিযোগটি অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি।

জিডিতে তিনি অভিযোগ করেন, ‘গত ১২ এপ্রিল বিকাল ৩টায় আমি নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সাইটে অফিস কক্ষে অবস্থান করার সময় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া আমার অফিস কক্ষে এসে ১৪ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। এসময় ১ লক্ষ টাকা সেদিন সন্ধ্যার মধ্যে দাবি করেন এবং বাকি ১৩ লক্ষ টাকা পরবর্তীতে দিতে হবে বলে হুমকি দিয়ে যান।

এসময় প্রজেক্টের ইনচার্জ ইঞ্জিনিয়ার ইকবাল বাহারকে টাকা দেওয়ার চাপও সৃষ্টি করেন তুষার কিবরিয়া। এছাড়াও শ্রমিকদের উপর বিভিন্নভাবে ভয়-ভীতি ও চাপ প্রদর্শন করে কাজ বন্ধ করে দিয়ে যান। এরপর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে চাঁদা দাবি করেছে এবং হুমকি দিয়েছে তাই আমি নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।

জিডি

অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া এ অভিযোগ করে বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা এবং স্বেচ্ছাচারিতা চাপা দিতে আমার উপর এই অভিযোগ এনেছে। প্রশাসনের বিরুদ্ধে তাদের দুর্নীতির কথা তুলে ধরায় আমাকে এবং ছাত্রলীগকে কোণঠাসা করতে এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা প্রশাসনের একটা স্বভাব। তিনি আরো বলেন, ‘আমি উপাচার্য মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমার কাছে বিষয়টা দেখার জন্য সময় নিয়েছেন।’

আরো দেখুন: বিসিএস প্রিলি পাসে শুধু পড়া নয়, কৌশলও লাগে

আরো দেখুন: আমার বোনকে কি ফিরিয়ে দিতে পারবে এ পহেলা বৈশাখ?

শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950