ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২২-২৩ আগস্ট

২৪ জুলাই ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:১৩ AM
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর সাতটি কলেজে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা আগামী ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিটিংয়ে সাত কলেজের সম্বন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২২ আগস্ট বিকালে ও ২৩ আগস্ট সকালে দুইটি সিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে। মিটিংয়ে আরও  কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের সপ্তাহের শনিবারে আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে। আশা করছি এর পরপরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।

এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের সই করা স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এই উদ্যোগের ফলে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র একাডেমিক কাঠামোতে ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। 

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9