সাত কলেজের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি, প্রকাশ করবে না মন্ত্রণালয়

২১ মে ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০২:০৮ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে না বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের সংশোধিত প্রজ্ঞাপন জারি হয়েছে। এটি ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খানের মাধ্যমে ঢাকা কলজের অধ্যক্ষকে অবহিত করা হয়েছে।'

আরও পড়ুন: জব্বার মন্ডলের ওপর হামলার দাবি করা ভিডিও নিয়ে যা জানাল ভোক্তা অধিকার

প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হবে না জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, ‘আগের প্রজ্ঞাপন নিয়ে ইস্যু তৈরি হয়েছিল। কলেজের পরিবর্তে বিশ্ববিদ্যালয় শব্দ ব্যবহার করায় সমালোচনা হয়েছিল। এজন্য প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হবে না।’

এদিকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন নিতে শিক্ষা মন্ত্রণালয়ে আসছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অন্তর্বর্তী প্রশাসকের প্রজ্ঞাপন রিসিভ করতে মন্ত্রণালয়ে যাচ্ছি।’

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬