জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধা তালিকার ফল দেখবেন যেভাবে

২৪ জুলাই ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল দেখার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল দেখার পদ্ধতি © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আজ বিকেল ৪টায় প্রকাশ করা হবে। বৃহস্প্রতিবার (২৪ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। এ পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে।

ইউজিসির সবশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে দেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধা তালিকা আজ, প্রকাশের সময় নিয়ে যা জানা যাচ্ছে

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd/  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে https://admission.nu.edu.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এ বছর প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

প্রসঙ্গত, গত ৩১ মে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬