ঢাবি শিক্ষক ড. নীলিমা আক্তারের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

২৩ জুলাই ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
ঢাবি শিক্ষক ড. নীলিমা আক্তারের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

ঢাবি শিক্ষক ড. নীলিমা আক্তারের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থী।

বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। এসময় দু’টি দাবি জানায় তারা।

তাদের দাবিগুলো হলো- ড. নীলিমা আক্তারকে অবিলম্বে ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা এবং তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 

বিক্ষোভকারীরা বলেন, ড. নীলিমা আক্তার, যিনি আওয়ামীপন্থী নীল দলের সাবেক সিন্ডিকেট সদস্য, গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তিনি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যায়িত করেন। এই ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা তাঁর ক্লাসে বর্জন করলেও, অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিভাগ থেকে তাঁর বিরুদ্ধে কোনো শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাঁর প্রতি সমর্থন জানানো হয়েছে।

তাছাড়া, গতকাল ড. নীলিমা আক্তার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে গতবছর জুলাই থেকে আজ অবধি সকল লাশের দায় ‘আন্দোলনকারীদের’ উপর চাপিয়েছেন যা ডেইলি ক্যাম্পাসসহ অন্যান্য পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে চরম অসন্তোষ সৃষ্টি করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬