জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

২৩ জুলাই ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:০৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত তারিখে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলো আগামী ৩১ জুলাই থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ২টায় এবং সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে।

নতুন সূচি অনুযায়ী, দর্শন, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা, ক্রীড়াবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও সংস্কৃত বিষয়ে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই থেকে ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কোনো কারণ দর্শানো ছাড়াই সময়সূচি পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

 

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬