ক্যাম্পাসের পুকুরে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, ছিলেন জুলাইযোদ্ধা

১৭ জুলাই ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০১ AM
সাজিদ আব্দুল্লাহ

সাজিদ আব্দুল্লাহ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। যিনি গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখা গেলে পরে উদ্ধার করেন একদল শিক্ষার্থী

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে মৃত্যুবরণ করছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সু্যোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সুযোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, কয়েকজন ফোনে জানায় যে হলের পুকুরে একটি লাশ ভাসতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে অন্যান্য অফিসারদের নিয়ে এসে পুকুরের মাঝামাঝি জায়গায় লাশ ভাসতে দেখে সবার সহযোগিতা কিনারায় নিয়ে আসি। তাকে ওপরে তোলার পর তিনি বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য ইবি মেডিকেলে নিয়ে আসি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিতভাবে সব বলা যাবে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9