বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে ৪ স্থাপনার উদ্বোধন

১৬ জুলাই ২০২৫, ১০:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৯:০৪ PM
শহীদ আবু সাঈদের নামে বেরোবি চারটি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়

শহীদ আবু সাঈদের নামে বেরোবি চারটি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় © টিডিসি

প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আবু সাঈদের নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চারটি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভিত্তিপ্রস্তরগুলো উদ্বোধন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ‘শহীদ আবু সাঈদ তোরণ ও  মিউজিয়াম’, ‘শহীদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ ও পার্কের মোড়ে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডে শহীদ আবু সাঈদ কর্নারের উদ্বোধন করেন আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শহীদদের পরিবারের সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণে…
  • ১৬ জুলাই ২০২৬
মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence