নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে জবি শিবিরের ফল উৎসব

২৬ জুন ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৮:৫২ PM
জবি শিবির শাখার আয়োজনে ফল উৎসব

জবি শিবির শাখার আয়োজনে ফল উৎসব © সংগৃহীত

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উৎসবে ছিল আম, কাঁঠাল, জাম, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের আয়োজন। ছাত্রীদের জন্য ছিল পৃথক পরিবেশনায় ব্যবস্থা। উৎসবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার জন্য উন্মুক্ত ছিলো।

জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম জানান, নতুনদের বরণ করে নিতে আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি নবীনদের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। তাই বোনদের জন্য আলাদা ব্যবস্থাও রেখেছি।

উপাচার্য তার বক্তব্যে বলেন, শিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের শিক্ষার্থীমুখী আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950