ববি উপাচার্যের পদত্যাগ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

০১ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান ছাত্র আন্দোলনের সপ্তম দিনে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হককে পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে উপাচার্যের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি প্রদান করার সময় শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিউদ্দীন আহমেদ সিফাত বলেন, ‘উপাচার্য স্যারের প্রতি আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করলাম। এই ৪৮ ঘন্টার মধ্য যদি পদত্যাগ না করেন, তবে আমরা আরো কঠোর কর্মসূচী ঘোষণা করব।’

তিনি আরো বলেন, ‘আজ (সোমবার) আমরা মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছি। আমাদের দাবী উপাচার্যের পদত্যাগ। আশা করি কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।’

এসময় আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে অন্যপক্ষের ইন্ধন আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিসি স্যার শুরু থেকেই আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার করেছেন। এমনকি যে বিজ্ঞপ্তির মাধ্যমে দু:খ প্রকাশ করেছেন, তারও বিভিন্ন পয়েন্টে মির্থ্যাচার করেছেন। আমাদের এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানে অন্য কোন পক্ষের ইন্দন নেই।’

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ‘স্বারকলিপি আমি যথাযথ জায়গায় পৌছে দেব। কর্তৃপক্ষ তা বিবেচনা করবেন। আমি লক্ষ্য করেছি, তোমাদের এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ অনেকেই একমত। আশা করি খুবই দ্রুই একটি সমাধানে আমরা পৌচ্ছাতে পারবো।’

তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ঐতিহ্য রয়েছে, আমরা সেটি বজায় রাখবো। আন্দোলনে কোন প্রকার গালী, ভায়োলেন্স করবো না।’

উল্লেখ্য, গত ২৬ মার্চ উপাচার্যের গার্ডেন পার্টি আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদেরকে ‘রাজাকারের বাচ্চা’ বলে অভিহিত করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। চলমান আন্দোলনে উপাচার্য বক্তব্যের ভুল বোঝাবুঝি নিয়ে দু:খ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে সংবাদ বিজ্ঞপ্তি পুড়িয়ে ফেলেন।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬