জবি রঙ্গভূমির নতুন সভাপতি তাকরিম, সাধারণ সম্পাদক নওমী

২৪ জুন ২০২৫, ১১:৩১ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
তাকরিম আহমেদ ও ওয়াহীরা আহম্মেদ নওমী

তাকরিম আহমেদ ও ওয়াহীরা আহম্মেদ নওমী © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জবি রঙ্গভূমির এক বছরের জন্য নতুন ২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ওয়াহীরা আহম্মেদ নওমী।

সোমবার (২৩ জুন) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির মডারেটর থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়া জেবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি তাকরিম আহমেদ বলেন, ‘রঙ্গভূমি শুধু একটি নাট্য সংগঠন নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চেতনার প্রতীক। নাটকের মধ্য দিয়ে আমরা ছাত্রদের মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করতে চাই। পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক ইস্যুতেও নাটকের ভাষায় প্রতিবাদ জানিয়ে আসছে রঙ্গভূমি। গত সাত বছরে আমরা দেশের নানা প্রান্তে মঞ্চ নাটক, পথ নাটক ও সচেতনতামূলক পারফরম্যান্স করেছি। আমাদের নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে।’

নাটকের মাধ্যমে প্রতিনিধিত্বের প্রত্যয় ব্যক্ত করে সাধারণ সম্পাদক নওমী বলেন, ‘আমি রঙ্গভূমির সঙ্গে যুক্ত আছি শুরু থেকেই। এই সংগঠনটি আমার কাছে কেবল একটা সাংগঠনিক পরিচয় নয়, বরং শিল্পচর্চার জায়গা। আমাদের লক্ষ্য থাকবে এমন নাটক তৈরি করা, যা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আমাদের পরিচিতি তৈরি করবে। তবে আমাদের বড় সমস্যা হলো এখনো সংগঠনের কোনো স্থায়ী কক্ষ নেই। আমরা চাইব, একটা স্থায়ী অফিস রুমের ব্যবস্থা হোক যেন সংগঠনের কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খলভাবে চালানো যায়।’

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950