শিক্ষক হতে এসে ছাত্রলীগের হামলার শিকার চবি শিক্ষার্থী

২৭ মার্চ ২০১৯, ০৬:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে আসলে সাবেক এক ছাত্রকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শিবির সন্দেহে এমদাদুল হক নামের ওই সাবেক শিক্ষার্থীকে মারধর করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এমদাদুল  প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের কর্মী এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসাবে পরিচিত। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষ দিতে ক্যাম্পাসে এসেছিলেন এমদাদুল হক। সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে এমদাদুল হকের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি । 

এবিষয়ে জানতে চাইলে সিএফসি গ্রুপের নেতা জামান নূর বলেন, এমদাদ তৎকালীন সময় শিবিরের নেতৃত্ব দিয়েছিল। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস অস্থিতিশীল করতে পারে। এহেন সন্দেহ করে আমাদের কর্মীরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, এ ব্যাপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে এই বিষয়ে জানতে পেরে পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে।

আরো দেখুন: উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়, অবরুদ্ধ শিক্ষকরা

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬