খুবি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে প্রচেষ্টা অব্যাহত: উপাচার্য

২৭ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM
মাদকবিরোধী শোভাযাত্রা

মাদকবিরোধী শোভাযাত্রা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালক ও স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের সংগঠন বাঁধন’র যৌথ উদ্যোগে ক্যাম্পাসে সকাল দশটায় এক মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ এ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি উপাচার্যের নেতৃত্বে হাদী চত্ত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শোভাযাত্রা শেষে বলেন, শিক্ষার্থীদের পিতা-মাতা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠান লেখাপড়া শিখে মানুষ হয়ে পরিবারের হাল ধরার জন্য, দেশ ও সমাজের জন্য অবদান রাখার উদ্দেশ্যে। কিন্তু আমাদের তরুণ সমাজের অনেকেই নানাভাবে মাদক সেবনসহ বিপথে জড়িয়ে নিজ জীবন ধ্বংসের সাথে সাথে তার পরিবার ও দেশের স্বপ্ন বিনষ্ট করছে। মাদকের থাবায় অনেক তরুণের জীবন আজ বিপন্ন। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাঁধন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রার যে আয়োজন করেছে তাঁর জন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনগুলোকেও এ কর্মসূচির সাথে যোগ দিয়ে ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে আহবান জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্টার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950