এবার রাবি উপাচার্যের বক্তব্য প্রত্যাহার দাবি কোটা আন্দোলনকারীদের

২৭ মার্চ ২০১৯, ০২:১৮ PM

© টিডিসি ফটো

‘কোটা আন্দোলন রাজাকারের সন্তানরাই করতে পারে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের এমন বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মাসুদ মোন্নাফ ও যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রত্যাহারের এ দাবি জানান তারা।

বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, তার এই বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলনকারীকে ঘৃণ্য সম্বোধন ‘রাজাকারের বাচ্চা’ বলে শিক্ষার্থীদের ছোট করা হয়েছে। তার এই বক্তব্য অসত্য ও বিদ্বেষমূলক। বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের নামে এমন অসত্য ও বিদ্বেষমূলক বক্তব্য উপস্থাপন করায় হতাশ হয়েছে সারা দেশের শিক্ষার্থীরা। আগামীতে এমন বিদ্বেষমূলক বক্তব্য প্রদান না করার অনুরোধ জানাচ্ছি।
এছাড়া রামদা ও হাতুড়ি নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

আরও দেখুন- কোটা আন্দোলন রাজাকারের সন্তানরাই করতে পারে: রাবি উপাচার্য

এর আগে গত ২৫ মার্চ কালরাত স্মরণে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়কালে উপাচার্য কোটা ও কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে, নারীদের এগিয়ে নিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য।

বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে, নারীদের এগিয়ে নিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য। আমার আফসোস কোটা আন্দোলন রাজাকারদের সন্তানরা করতে পারে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কোটার বিরোধিতা করলো। তারাও গিয়ে কোটার সংস্কার চেয়ে আন্দোলনে যোগ দিলো। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের মধ্যে কষ্ট নিয়েই কোটা বাতিল করেছিলেন। তবে তিনি মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দিবেন না।

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950