প্রতিপক্ষের হাত-পা-মাথায় রাম দা দিয়ে কোপালো বেরোবি ছাত্রলীগ!

২৭ মার্চ ২০১৯, ১২:২৭ AM
আহত রাজিব হোসেন

আহত রাজিব হোসেন

আধিপত্য বিস্তার ও ইভটিজিংয়ের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিন ছাত্রলীগ কর্মী। এদের মধ্যে রাজিব হোসেন নামে একজনকে মাথা-পা ও হাতে রাম দা দিয়ে কুপিয়েছে বিরোধী পক্ষের কর্মীরা। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত নয়টার দিকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাহিনে এবং সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারীদের মাঝে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ফাহিন, রুবেল হোসেন, মৃতিশ চন্দ্র ও মঞ্জুরুলের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকে ফুল দেয়। এ সময় দু’বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে একক আধিপত্য বিস্তার ও কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ তুলে বর্তমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখকে বর্জনের ঘোষণা দেন তারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের অনুসারী রাজিব হোসেন ও তার দুই সহপাঠীর বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ তুলে ফয়সাল আজম ফাইনের অনুসারী সুব্রত রায় ও রাব্বি হাতাহাতিতে জড়িয়ে পরে। হাতাহাতি শেষে এ ঘটনা ছড়িয়ে পরলে উভয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়ে সংঘর্ষ বাধায়। এ সময় নোবেল শেখ অনুসারী রাজিব হোসেনকে কুপিয়ে আহত করা হয়। রাজিব বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। এতে ফাইন গ্রুপের রাব্বি ও সুব্রত আহত হয়। উভয়ে বিশবিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) এ ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আবারও যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, একটি অস্থিতিশীল গ্রুপ ছাত্রলীগকে কলুষিত করতে এমন কার্যকলাপ করছে। ক্যম্পাসে যখন সুষ্ঠ পরিবেশ ও ছাত্রলীগ গোছানোভাবে চলছে তখন প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতে তারা এমন করছে।

ফয়সাল আজম ফাইন বলেন, দুই বছর পেরিয়ে গেলে তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ত্যাগী নেতাকর্মীদের তাদের প্রাপ্য সম্মান পূর্ণাঙ্গ কমিটি দিচ্ছে না। দু'জনে মিলে বিভিন্নভাবে ছাত্রলীগের নামে সুবিধা নিচ্ছে। যার ফলে বঞ্চিতদের আজ এ গণজাগরণ ঘটেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল ইসলাম বলেন, মেয়ে সংক্রান্ত ঘটনায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফরিদ উল ইসলাম বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950