১০ দফা দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বিক্ষোভ

২৫ মার্চ ২০১৯, ০৪:৪২ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চাকরিতে নীতিমালা বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

কর্মচারীদের দাবিগুলো হলো, দ্রুত নীতিমালা বাস্তবায়ন, বকেয়া বেতন ভাতা পরিশোধ, দূরের কর্মচারীদের গাড়ির ব্যবস্থা, আবাসন সুবিধার ব্যবস্থা, নিয়োগপত্র অনুযায়ী কাজ দেয়া, পদোন্নতির ব্যবস্থা করা, হয়রানিমূলক সাজাপ্রাপ্ত ও সাময়িক বরখাস্তদের চাকরিতে পুনর্বহাল ও ‘কাজ নাই মজুরি নাই’ কর্মচারীদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা।

কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলনে, আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি এবং তা আদায় করেই ছাড়বো। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল বলেন, আমি ক্যাম্পাসের বাইরে আছি, এ বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে যোগাযোগ করুন।

সার্বিক বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিম উল্লাহ এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬