প্রতারক চক্রের ফাঁদে জবি শিক্ষার্থীরা, সন্দেহ ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস

০২ জুন ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:২৪ PM
জবি লোগো

জবি লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে পড়েছে, সম্প্রতি এমন আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১ জুন) দিনব্যাপী একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীর ফোন নম্বরে যোগাযোগ করে স্কলারশিপ বা বৃত্তির প্রলোভন দেখিয়ে ব্যাংক কার্ডের গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী অর্থ হারিয়েছেন বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী বলেন, 'আমার ভিসা কার্ড আছে। একটি চক্র ফোন দিয়ে আমার পুরো নাম ও বিভাগ বলে জানায়, আমি মেধাবৃত্তি পেয়েছি। এরপর তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট চায়, আমি ভুল করে দিয়ে ফেলি। আমার অ্যাকাউন্টে ৬ হাজার টাকা ছিল, তারা সব নিয়ে গেছে। আল্লাহ ওদের হেদায়েত দিক!'

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাহিল। তার ভাষ্যমতে, 'একজন ফোন করে বলে আমি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছি। সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দেয়। সে আমার কাছ থেকে দুবার ওটিপি ও ব্যাংক তথ্য চায়। প্রশ্ন হলো—আমার এত তথ্য সে জানলো কীভাবে?'

আরেক ভুক্তভোগী সামি উদ্দিন সাজিদ জানান, 'ওই ব্যক্তি সালাম দিয়ে আমার বিভাগ, ব্যাচ, এমনকি আমার মা-বাবার নাম, কোন ব্যাংকের কোন শাখা থেকে এইচএসসির বৃত্তি পেয়েছি—সব বলে। এরপর জানতে চায়, ডাচ-বাংলা ছাড়া আর কোনো অ্যাকাউন্ট আছে কি না, কার্ড অ্যাকটিভ কি না। আমি যখন কার্ড নম্বর দিতে অস্বীকৃতি জানাই, তখন সে বলে, তাহলে টাকা আমি নিজের কাছে রেখে দিচ্ছি!'

শিক্ষার্থীদের এমন অভিযোগ থেকে ধারণা করা যাচ্ছে, একটি অনিরাপদ ওয়েবসাইট বা ডেটাবেস থেকে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। এছাড়া বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, 'আমি বিষয়টি জেনেছি। সমস্যাটির সমাধান করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপাতত শিক্ষার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।'

ট্যাগ: জবি
ব্র্যাক নিয়োগ দেবে সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক, পদায়…
  • ১৫ মে ২০২৬
জঙ্গি সম্পৃক্ততা সন্দেহে দুর্গম টিলা থেকে চাকরিচ্যুত সেনা স…
  • ১৫ মে ২০২৬
হামে মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে নিউমোনিয়া, অ্যান্টিবায়োটিক কাজ না…
  • ১৫ মে ২০২৬
হামে আরও ১২ শিশুর মৃত্যু
  • ১৫ মে ২০২৬
যশোরের চৌগাছায় ২১১ বোতল মাদক দুইজন আটক
  • ১৫ মে ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৬, আবেদন…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081