স্বাধীনতা দিবসে যবিপ্রবি এআইএস ক্লাবের রক্তদান কর্মসূচি

২৫ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM
রক্ত দাতাদের রেজিষ্ট্রেশন বুথ

রক্ত দাতাদের রেজিষ্ট্রেশন বুথ © টিডিসি ফটো

‘রক্ত দিন, জীবন বাঁচান, উত্তম অনুভব করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যৌথভাবে রক্তদান উৎসবের আয়োজন করতে যাচ্ছে যবিপ্রবি এআইএস ক্লাব এবং যশোর রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার।

আগামী বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এই রক্তদান কর্মসূচি পালিত হবে। এদিন সকাল দশটা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কেউ রক্তদান ক্যাম্পে এসে রক্ত দিতে পারবেন। রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সেক্রেটারি ও যশোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান টুকুন উপস্থিত থাকবেন।

যবিপ্রবির অ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের সভাপতি ও এআইএস ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এ আয়োজন, শিক্ষার্থীদের মধ্য আত্মত্যাগের মহৎ গুণকে জাগ্রত করে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে আমাদের এরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের নিজস্ব ক্লাব (এআইএস ক্লাব-যবিপ্রবি) প্রায় তিন বছর ধরে বিভিন্ন ধরনের সেবা, শিক্ষা ও আত্নউন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে বিজনেস কুইজ প্রতিযোগিতা, সফল উদ্যোক্তা তৈরী ও মেধাসত্ব সম্পত্তি অধিকার বিষয়ক সেমিনার, বিজনেস প্লান প্রতিযোগিতা, শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নিজ বিভাগের শ্রেণিকক্ষ, ওয়াশরুম ও আঙিনা পরিষ্কারকরণ, আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা, সাইক্লিং করে যশোরের চৌগাছা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও জেএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদেরকে কৃতি সংবর্ধনা সহ গুরুত্বপূর্ণ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করেছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950