কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

২৪ মার্চ ২০১৯, ০৭:৫০ PM
টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উল্লাস

টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উল্লাস ©  শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। অন্যদিকে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে রসায়ন বিভাগ।

ফাইনালে ১২ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাংবাদিকতা বিভাগের হোসনে মোবারক এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন আইন বিভাগের মহিবুল হক রাইম। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩ মার্চ শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬