খুবিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

বিশ্ব পানি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা © তন্ময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে বিশ্ব পানি দিবসের কর্মসূচি পালিত হয়। এ উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে সকাল সাড়ে নয়টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব পানি দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘ক্রমবর্ধমান পানীয়জল সংকট মোকাবেলায় অপচয় রোধ উৎস সংরক্ষণ ও রিসাইক্লিংয়ে জোর দিতে হবে।’ বিশুদ্ধ পানি বা পানীয়জলের ক্রমবর্ধমান সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পূর্বাভাস রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তা হবে পানি নিয়েই তাই পানির অপচয় রোধ, উৎস সংরক্ষণ এবং দূষণ রোধ খুবই জরুরী হয়ে পড়েছে। এ জন্য জনসচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন পানির পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বিষয়টি নিয়ে আমাদের ভাববার সময় এসেছে। কোনোভাবেই পানির অপচয় করা যাবে না।

পরে এ উপলক্ষে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক ও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মো. সানাউল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের প্রভাষক মো. তারিক বিন সালাম।

অনুষ্ঠানে চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ১৫ ব্যাচের বাঁধন আহমেদ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য সুমাইয়া আক্তার, আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় (ছাত্র) রানার আপ হওয়ায় সংশ্লিষ্ট টিমকে এবং সয়েল ডিকশেনারি এ্যাপস তৈরির জন্য সুদীপ্তকে পুরস্কৃত করা হয়।

এছাড়া ৩ মিনিট রিসার্চ থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় নওমী জেসিকা হালদার স্থান, বাঁধন আহমেদ দ্বিতীয় স্থান এবং শাইকা আরবি তৃতীয় স্থান অধিকার করে। তাদেরকেও পুরস্কৃত করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: খুবি
সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬