জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রাথমিক সমাপনী পরীক্ষা ও কোচিং বাণিজ্য বন্ধ করুন

২৪ মার্চ ২০১৯, ০৪:২৮ PM
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘শিশুদের ওপর পড়াশোনার বাড়তি চাপ কমাতে হবে এবং সকল শিশু যেন লেখাপড়ার সুযোগ পায় সেলক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা রাখতে হবে। তাই সরকারকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

বুধবার ব্র্যাক সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন ও ব্র্যাক এর যৌথ আয়োজনে ‘শিশু অধিকার: শিশু ন্যায়পাল’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান   বলেন, ‘শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের নানাবিধ কার্যক্রম থাকা সত্ত্বেও শিশু নির্যাতন এখনো চলছে। ২০১১ সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উক্ত নীতিতে শিশু ন্যায়পাল গঠনের বিষয়টি উল্লেখ থাকলেও এখনো তা গঠন করা হয়নি। তাই জাতীয় মানবাধিকার কমিশন সরকার ও নাগরিক সমাজের সাথে আলোচনা করে শিশু অধিকার কমিশন আইনের একটি খসড়া প্রস্তুত করে ইতিমধ্যে সরকারের নিকট দাখিল করেছে এবং সরকার উক্ত কমিশন গঠনে নীতিগত সমর্থন দিয়েছে।

তিনি বলেন, আমরা চাই এমডিজি অর্জনে বাংলাদেশ যে সফলতা দেখিয়েছে এসডিজি অর্জনেও বাংলাদেশ সেরকম সফলতা দেখাতে সক্ষম হবে। শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধে একটি নিরপেক্ষ শিশু অধিকার কমিশন প্রয়োজন।”

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব জুয়েনা আজিজ; সমাপনী বক্তব্য রাখেন কমিশনের সদস্য জনাব নুরুন নাহার ওসমানী; বক্তব্য রাখেন ব্র্যাক এর এডভোকেসি, টেকনোলজি ও পার্টনারশিপ প্রোগ্রাম এর পরিচালক কে এম মরশেদ; ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম এর পরিচালক জনাব শফিকুল ইসলামসহ আরও অনেকে।

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950