১২ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

২৯ মে ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:৩১ PM
খুবি লোগো

খুবি লোগো © ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবাসমূহ বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা যথারীতি চালু থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, প্রভোস্ট কাউন্সিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ৩ জুন ২০২৫ (মঙ্গলবার) থেকে ১০ জুন ২০২৫ (মঙ্গলবার) পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

হল সমূহ ৩ জুন সকাল ১০টার মধ্যে খালি করতে বলা হয়েছে এবং ১১ জুন (বুধবার) সকাল ৬টা থেকে পুনরায় খুলে দেওয়া হবে। তবে, হল বন্ধ থাকার সময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলে অবস্থান করতে পারবে।

ট্যাগ: খুবি
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬