হার্ভার্ডের মর্যাদাপূর্ণ ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’র জন্য নির্বাচিত খুবির সঞ্চিতা

১১ মে ২০২৫, ০১:৫৯ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:৫৭ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্চিতা ইসলাম তিসা

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্চিতা ইসলাম তিসা © সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক নেতৃত্ব বিকাশ কর্মসূচি হার্ভার্ড’র ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’র জন্য নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্চিতা ইসলাম তিসা। ২০২৫ সালের তৃতীয় পর্যায়ের (Cohort 3) জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এটি বিশ্বব্যাপী চলা একিটি প্রোগ্রাম, যা হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ড্রু গিলপিন ফাউস্ট-এর সহায়তায় প্রতিষ্ঠিত। 

অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম (Aspire Leaders Program) প্রোগ্রামটির উদ্দেশ্য হলো উন্নয়নশীল ও সীমিত সুযোগপ্রাপ্ত সমাজের উচ্চাকাঙ্ক্ষী তরুণদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বে প্রস্তুত করা। বিশ্বব্যাপী হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠিন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চিতা নির্বাচিত হয়েছেন। সঞ্চিতার সামাজিক সচেতনতা, অ্যাকাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছে। 

নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সঞ্চিতা বলেন, ‘এই প্রোগ্রামে সুযোগ পাওয়া আমার জন্য শুধু অ্যাকাডেমিক নয়, বরং জীবনের জন্যও একটি বড় অর্জন। এটি আমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমি চাই ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে—বিশেষ করে নারীদের ক্ষমতায়নের দিকে মনোযোগ দিয়ে কাজ করতে।’

আরো পড়ুন: প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

সঞ্চিতার এ কৃতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, বন্ধুবান্ধবসহ সবাই খুশি ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সঞ্চিতার এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার নিষ্ঠা, মেধা এবং নেতৃত্বের মানসিকতা তাকে এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে। আমাদের বিশ্বাস, সে ভবিষ্যতে দেশের একজন প্রভাবশালী নেতৃত্বে পরিণত হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন বাংলাদেশের অন্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগাবে। ‘Harvard Aspire Leaders Program’-এ অংশগ্রহণের মাধ্যমে সঞ্চিতা ইসলাম তিসা শুধু নিজের পথ উজ্জ্বল করলেন না, বরং বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদানের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

ট্যাগ: তারুণ্য
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬