৮ দফা দাবিতে অধ্যক্ষের কাছে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের স্মারকলিপি

২১ মে ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:৪৭ AM
অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর কাছে স্মারকলিপি দেন ছাত্রশিবিরের নেতারা

অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর কাছে স্মারকলিপি দেন ছাত্রশিবিরের নেতারা © টিডিসি ফটো

চলমান আবাসন সংকট নিরসনে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য ‘এক শিক্ষার্থী, এক সিট’ নীতি গ্রহণ করে, প্রয়োজনে দ্রুত হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি পূরণ এবং জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের পক্ষে থেকে আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম এ নেতৃত্বে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউল হকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতারা।

স্মারকলিপিতে ছাত্রশিবির উল্লেখ করে বলছে, চব্বিশের জুলাই বিপ্লবে রাজশাহী কলেজে ১৬ মে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট যেসব ছাত্র-শিক্ষক রয়েছে, তাদের চিহ্নিত করে অতিদ্রুত তাদের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা। আবাসন সংকট নিরসন, হোস্টেলে ভর্তি ফিস কমানো, শতভাগ আবাসিক ক্যাম্পাস নিশ্চিত, নারী শিক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককেই প্রথম বর্ষ থেকে আবাসিক সিট বরাদ্দ দেওয়া। ক্যাম্পাস ও হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার করা।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে কলেজ চলাকালীন বহিরাগত প্রবেশ ও অবাধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। উন্নত মেডিক্যাল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় নিজস্ব বাস ক্রয়, ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু, কলেজে আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ কোর্সটি পুনরায় চালু করা, কলেজ ক্যাম্পাস সর্বত্রই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়।

এ ছাড়া অবিলম্বে ছাত্র সংসদ সক্রিয় করার মধ্য দিয়ে সুস্থ ধারার ছাত্ররাজনীতির প্রবর্তন এবং কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দাবি-দাওয়া পেশের একটি সুন্দর সংযোগ স্থাপনসহ অন্যান্য দাবি স্মারকলিপিতে তুলে ধরা হয়।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, আমরা আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি পূরণে জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে কলেজ অধ্যক্ষ বরাবর আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি। আশা করি কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে ঈদের পর আলোচনায় বসব এবং শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9