৩৮ এ পা রাখছে রাবির সমকাল নাট্যচক্র

২১ মার্চ ২০১৯, ০৫:১১ PM
বর্ষপূর্তি উৎসবের র‌্যালিতে সমকাল নাট্যচক্রের নেতৃবৃন্দ।

বর্ষপূর্তি উৎসবের র‌্যালিতে সমকাল নাট্যচক্রের নেতৃবৃন্দ। © মেশকাত মিশু

‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ এই স্লোগানকে ধারণ করে গড়ে উঠা নাট্যসভা ‘সমকাল নাট্যচক্র’ ৩৭ বছর পেরিয়ে ৩৮ বছরে পদার্পণ করেছে। ৩৭তম পথনাট্য ও পূর্তি উৎসব উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিশেষ উদযাপন শুরু করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে বৃহস্পতিবার সকাল ১১ টায় এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উৎসব চলবে আগামী ২১, ২২ ও ২৩ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ও শহীদ মিনারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন নাটকের মহড়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নুরুল ইসলাম স্বপন বলেন, ‘নাটকের মধ্য দিয়ে আমাদের জীবনের চিত্র ফুটে ওঠে। আমরা নাটকের মধ্যে জীবনকে দেখতে পাই। সেখানে হাসি-দুঃখ সবই বিদ্যমান। তাই নাটক অতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সমাজে।’

তিনি আরো বলেন, সমকাল নাট্যচক্রের ৩৮ বছরে পদার্পণ করা এক বিরাট অর্জন। এখানের সদস্যরা মূল্যবোধের চর্চা করে বলেই আজ এই পর্যায়ে আসতে পেরেছে এই নাট্যচক্র। আমার বিশ্বাস সমকাল নাট্যচক্র কালজয়ী হবে।

এসময় সমকাল নাট্যচক্রের উপদেষ্টামন্ডলীর সভাপতি ড. আমিনুর রহমান বাচ্চু, উৎসব উদযাপন কমিটির আহবায়ক রাকিব হোসেন, নাট্যচক্রের আজীবন সদস্যমন্ডলীসহ বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950