চাকসুর ৫ সদস্যের নীতিমালা রিভিউ কমিটি গঠন (ভিডিও)

২১ মার্চ ২০১৯, ০২:০৪ PM
চবি-উপাচার্য

চবি-উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সভাকক্ষে এক বৈঠকে চাকসুর ৫ সদস্য বিশিষ্ট নীতিমালা রিভিউ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য জানান চাকসুর নীতিমালা রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সফিউল আলমকে প্রধান করা হয়। এছাড়া তিনজন সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান। লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নাসরুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র। এবং সদস্য সচিব হিসেবে ডেপুটি রেজিস্ট্রার (নির্বাচন ও বিধিবিধান) মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রভোস্ট কমিটি ও প্রক্টরিয়াল বডির এক সভায় এই কমিটি গঠন করে দেয়া হয়। নীতিমালা আধুনিকায়ন ও যুগোপযোগী করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close