‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের মামলায় আমি ছিলাম প্রধান আসামি’

১৬ মে ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
কথা বলছেন শাহীন আহমেদ খান

কথা বলছেন শাহীন আহমেদ খান © টিডিসি ফটো

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মামলায় আমি ছিলাম প্রধান আসামি’—বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানা আমির শাহীন আহমেদ খান। শুক্রবার (১৬ মে) পর্যন্ত টানা তিনদিন ধরে চলমান হল আবাসন, বরাদ্দ বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

শাহীন আহমেদ খান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক একটি দাবি হলো হল আবাসনের দাবি। ২০১০-১১ সালে হল আবাসন নিয়ে যে আন্দোলন হয়েছিলো সেখানে একাধিক মামলা হয়েছিলো। সেই মামলায় আমি ছিলাম প্রধান আসামি। এতে আমার কোন দুঃখ নেই। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলো ছিলো যৌক্তিক। এই যৌক্তিক আন্দোলনের জন্য যদি আমাদের ফাঁসির মঞ্চেও যেতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অপেক্ষা করানোর কোন অধিকার সরকারের নেই। আমাদের সম্মানিত শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা এই আন্দোলন সংঘটিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি যদি মেনে নেয়া না হয় তাহলে আমরা সাবেক শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা করে কীভাবে আদায় করতে হয় তা আমাদের জানা আছে। আমার সবচেয়ে বড় পরিচয় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম।’

প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো:

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬