ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুবিতে র‌্যালি

০৭ মার্চ ২০১৯, ০৩:৫০ PM
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়। ভাষণ প্রচার শেষে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হকের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক এ ভাষণটি ৪৫ বছর ধরে শুনছি। যতবারই শুনি অনুভুতি একইরকম লাগে। এটা একটা ইতিহাস। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬