তারুণ্যবান্ধব দেশ গড়ার দাবি সুলতানা কামালের

০৪ মার্চ ২০১৯, ০৫:৪৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭তম অধিবেশনে অতিথিরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭তম অধিবেশনে অতিথিরা © টিডিসি ফটো

তরুণদের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে প্রতিনিধিত্বশীল সমাজব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের এভাবে এগিয়ে যেতে হবে, যাতে করে বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে যুব সমাজকে বিপথগামী থেকে বিরত রাখার আহবান জানিয়ে বলেন, যুব সমাজের অনেকে নানাভাবে বিপদগামী হয়েছে। কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। তাদেরকে এসব সামাজিক অবক্ষয় থেকে বের করে আনতে হবে। কেননা যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে।

সভায় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন এ্যাডভোকেট সুলতানা কামাল। যুব স্পিকার ছিলেন ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী। সরকার দলের প্রধান ছিলেন, রয়েল বিশ্বাস ও বিরোধী দলীয় প্রধান আয়াতুল ইমরান।

সংসদ অধিবেশনে বাংলাদেশের প্রতিটি আসন থেকে একজন করে ৩০০ যুব সংসদ সদস্য অংশ নেন। এ অধিবেশনটি আইসিটি, গুড গভারমেন্ট, এসডিজি উপর মুক্ত আলোচনায় তিনটি সেশনে অনুষ্ঠিত হয়।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬