শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন কাল

০১ মার্চ ২০১৯, ০৬:৩৭ PM

© লোগো

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ১০টায় নেত্রকোণা শহরের রাজুর বাজারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি, নেত্রকোণা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, ‘প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শনিবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হবে একটি আধুনিক ও গবেষণানির্ভর আন্তর্জাতিকমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. সেলিম রেজা উপস্থিত থাকবেন। 

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দু’টি অনুষদের অধীনে তিনটি বিভাগে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। বিভাগগুলো হচ্ছে- কলা অনুষদের অধীনে বাংলা ও ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ। 

 

ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950