ছাত্রদের পাশে থাকবে এফ রহমান হল সংসদের স্বতন্ত্র প্রার্থী জুবায়ের

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ PM
জুবায়ের আহমেদ

জুবায়ের আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন ছাত্রলীগকর্মী জুবায়ের আহমেদ। তিনি হল সংসদের সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন। নির্বাচনে জয়ী হতে পারলে, শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন জুবায়ের। তিনি চার বছর যাবৎ ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন উল্লেখ করে বলেন, হলে ছাত্রদের সমস্যা আমি নিজেই প্রত্যক্ষ করেছি। তাই এ সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।

জুবায়ের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়’র সাধারণ সম্পাদক এবং ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’র সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত দাসের অনুসারী। পড়ছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মাস্টার্সে।

জুয়ায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ৪ বছর যাবৎ ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় ছাত্রদের অধিকারের প্রশ্নে রাজপথে মিছিল-মিটিং করেছি। আমি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হলে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা-পর্যালোচনা করে যে কাজগুলো করতে প্রচেষ্টা চালিয়ে যাবো তা হলো— এফ রহমান হলের শিক্ষার্থীদের জন্য কার্যকরী টিউশন সেবার ব্যবস্থা করব; দরিদ্র এবং মেধাবী ভাইদের জন্য এ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলে বৃত্তির ব্যবস্থা করার চেষ্টা করব; হলের ক্যান্টিন এবং খাবার দোকানগুলোতে খাবারের মান এবং পরিবেশ কিভাবে স্বাস্থ্যকর করা যায় এর কার্যকরী পদক্ষেপ নেবো; হলের অসুস্থ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মচারীদের সঠিক তদারকি করবো; কর্মকর্তা-কর্মচারী ছাত্রদের জন্য, ছাত্ররা তাদের জন্য নয়— এ বিষয়ে সচেতনতা বাড়াবো; এ ছাড়াও হলের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর খেয়াল রাখবো; ওয়াশরুমগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করবো;

এছাড়া হলের সামনের ট্রাফিক জ্যাম এবং যানবাহনের শব্দ, হলের ভেতরে অপ্রয়োজনীয় বিরক্তিকর শব্দ যা রিডিংরুমে পড়াশুনায় ব্যাঘাত ঘটায়— এসব বন্ধের উদ্যোগ গ্রহণ করবো; মুহসীন হলের মাঠ থেকে আসা মাইল এবং বহিরাগতদের চেঁচামেচি যা পড়াশুনা এবং ঘুমের ব্যাঘাত ঘটায় তা বন্ধের চেষ্টা চালিয় যাবো; হলের দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসের অপ্রাপ্যতা, সেলুন অন্য জায়গায় অপসারণ, হলের ভেতরে ফ্লেক্সিলোড, বিকাশ এবং ফটোকপির দোকানের আধুনিকীকরণ, ফিল্টারিংয়ের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাসহ সুন্দর, বাসযোগ্য এবং পড়াশুনার উপযোগী একটি পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ।

এছাড়াও সময়ের প্রয়োজনে তৈরি হওয়া যেকোনো নতুন যৌক্তিক দাবি থাকে শিক্ষার্থীদের, তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করব ইনশাআল্লাহ

ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950