জাবিতে নওয়াব ফয়জুন্নেসা হলের পুনর্মিলনী কাল

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১২ PM
নওয়াব ফয়জুন্নেসা হল

নওয়াব ফয়জুন্নেসা হল

‘স্মৃতির বর্তমানে, হৃদয়ের টানে’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীনিবাস নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম পুনর্মিলনী হতে যাচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার পুনর্মিলনী উপলক্ষে জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘১ম পুনর্মিলনী ২০১৯ নওয়াব ফয়জুন্নেসা হল’র আহ্বায়ক শামীমা সুলতানা ঝর্না।

এসময় তিনি আরো বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদা আখতারকে সম্মাননা প্রদান করে হবে।

অনুষ্ঠান সূচি হতে জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পুনর্মিলনী উদ্বোধন করবেন। এরপরে র‌্যালি, প্রাক্তনদের হল পরিদর্শন, নামায ও মধ্যাহ্ন ভোজের বিরতি, প্রাক্তন ছাত্রীদের স্মৃতিচারণ, বর্তমান ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, প্রধান অতিথির ভাষণ ও সর্বশেষ চিরকুট ব্রান্ডের কনর্সাট।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব ও শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীনসহ হলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950