শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক হুমায়ুন কবীর, স্কুলের সাবেক অধ্যক্ষ মিসেস কামরুন রহমান, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ লিসাইয়া মেহজাবিন এবং ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন অধ্যক্ষ মোমেনা জীনাত।
এসময় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, মেধা পুরস্কার, সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক রুম্মান বেগম, ড. সৈয়দা দিলরুবা, দেবশ্রী মন্ডল ও শাম্মী আক্তার।